বাংলাদেশে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, তখন তার রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকার নির্ধারণ করতে প্রয়োজন হয় ওয়ারিশ বা উত্তরাধিকারী সনদ। এই সনদটি মৃত ব্যক্তির সম্পদ বণ্টন, ব্যাংক লেনদেন, জমিজমার মালিকানা হস্তান্তর, এবং অন্যান্য আর্থিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেক সময় দেখা যায়, সঠিক নিয়ম-কানুন না জানার কারণে মানুষকে অপ্রয়োজনীয় হয়রানির শিকার হতে হয়। তাই আজকের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন ওয়ারিশ সনদ অনলাইনে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আবেদন করতে কত টাকা লাগে, এবং আবেদন কোথায় জমা দিবেন – এসব বিষয়ে বিস্তারিত ও পরিপূর্ণ তথ্য।
ওয়ারিশ সনদ হচ্ছে একটি সরকারি প্রত্যয়নপত্র, যা প্রমাণ করে যে, মৃত ব্যক্তির উত্তরাধিকারী বা ওয়ারিশ কারা। এই সনদের মাধ্যমে মৃত ব্যক্তির জমি, সম্পদ, ব্যাংকের টাকা ইত্যাদি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করার কাজ সহজ হয়।
ওয়ারিশ সনদ কোথায় প্রয়োজন হয়?
জমি বা সম্পত্তি বণ্টনের সময়
ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য
পেনশন বা বীমা দাবি করার সময়
আদালতে মামলা পরিচালনার সময়
সরকারি অনুদান বা সুবিধা গ্রহণের সময়
অনলাইনে ওয়ারিশ সনদের করার ধাপসমূহ
বর্তমানে ওয়ারিশ সনদ অনলাইনে খুব সহজেই আবেদন করা যায়। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেওয়া হলো:
ধাপ ১: প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ
আবেদন করার আগে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখুন:
মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন সনদ
ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন সনদ
দুইজন সাক্ষীর পরিচয়পত্র
পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারীর)
ধাপ ২: প্রত্যয়ন সাইটে প্রবেশ ও অ্যাকাউন্ট তৈরি
১. ব্রাউজারে গিয়ে ভিজিট করুন www.prottoyon.gov.bd
২. “নাগরিক অ্যাকাউন্ট” তৈরি করুন
৩. জাতীয় পরিচয়পত্র, ছবি, ঠিকানা দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করুন
ধাপ ৩: অনলাইনে আবেদন ফর্ম পূরণ
১. ওয়েবসাইটে লগইন করে “ওয়ারিশ সনদ” সেবা নির্বাচন করুন
২. মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যুর তারিখ লিখুন
৩. সব ওয়ারিশদের নাম, সম্পর্ক, বয়স লিখুন
4. দুইজন সাক্ষীর তথ্য দিন
5. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
6. আবেদন সাবমিট করুন ও ফি পরিশোধ করুন (৩১.৫০ টাকা)
ধাপ ৪: আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সনদ ডাউনলোড করুন
অনলাইন অ্যাকাউন্টে লগইন করে আবেদন ট্র্যাক করতে পারবেন এবং শেষে ওয়ারিশ সনদ ডাউনলোড করতে পারবেন।
ওয়ারিশ সনদ ফরম কোথায় পাবেন?
আপনি গুগলে “ওয়ারিশ সনদ ফরম ইউনিয়ন পরিষদ” লিখে সার্চ করলে বিভিন্ন ফরম পেতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন অফিস থেকে ফরম সংগ্রহ করলে।
ওয়ারিশ সনদের জন্য প্রত্যয়ন কিভাবে নেবেন?
আপনাকে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, পৌর কাউন্সিলর বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। এখন অনেক ইউনিয়ন/পৌরসভা অনলাইনেই এই প্রত্যয়নপত্র দেয়।
ওয়ারিশ সনদ ও উত্তরাধিকার সনদের পার্থক্য
আইনগতভাবে এই দুটি সনদ একই ধরনের হলেও, উত্তরাধিকার সনদ সাধারণত আদালতের মাধ্যমে পাওয়া যায় এবং ওয়ারিশ সনদ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ বা পৌরসভা) কর্তৃক প্রদান করা হয়।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs
১. অনলাইনে ওয়ারিশ সনদের জন্য কীভাবে আবেদন করবো?
প্রথমে https://www.prottoy.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে।
২. ওয়ারিশ সনদের জন্য কী কী কাগজপত্র লাগে?
মৃত ব্যক্তির মৃত্যু সনদ, ওয়ারিশদের আইডি, ছবি, চেয়ারম্যানের প্রত্যয়ন, আবেদন ফরম।



