জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম ২০২৬

জন্ম-নিবন্ধন-বাংলা-থেকে-ইংরেজি-করার-নিয়ম-।Birth-Registration-Bangla-to-English.png

অনেকের জন্ম নিবন্ধন সার্টিফিকেট শুধুমাত্র বাংলা ভাষায় রয়েছে। তবে বর্তমান সময়ে ইংরেজি ভার্সন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পাসপোর্ট, ভোটার আইডি, শিক্ষাগত সনদ এবং ব্যাংক সংক্রান্ত কাগজপত্রের সাথে নামের মিল থাকা বাধ্যতামূলক।

যদি বাংলা ও ইংরেজি বানানে অমিল থাকে, তাহলে ভবিষ্যতে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই সময় থাকতেই জন্ম নিবন্ধন ইংরেজিতে রূপান্তর করা ভালো সিদ্ধান্ত।

এই গাইডে ধাপে ধাপে দেখানো হবে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করবেন, কী কী লাগবে এবং কোথায় আবেদন জমা দিতে হবে।

Table of Contents

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করবেন কিভাবে?

জন্ম নিবন্ধনের ভাষা পরিবর্তনের আবেদন করতে হবে সরকারি সংশোধন ওয়েবসাইটে। এই সিস্টেম পরিচালনা করে Office of the Registrar General, Birth and Death Registration।

প্রথমে ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করুন। এরপর সংশোধনযোগ্য তথ্য নির্বাচন করে নাম, পিতা-মাতার নাম ও অন্যান্য তথ্য ইংরেজিতে সঠিকভাবে লিখুন। প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে OTP ভেরিফিকেশন সম্পন্ন করলে আবেদন সাবমিট হবে।

সাবমিট করার পর একটি Application ID পাবেন। এটি দিয়ে আবেদন ট্র্যাক করা যাবে।


জন্ম নিবন্ধন ইংরেজি করতে যা যা প্রয়োজন

  • জন্ম নিবন্ধনের কপি (বাংলা ভার্সন)
  • পিতামাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি
  • শিক্ষাগত সনদ / এডমিট কার্ড / রেজিস্ট্রেশন কার্ড (যদি থাকে)
  • পাসপোর্ট কপি (যদি থাকে)
  • অন্যান্য সরকারি নথি (যেমন ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, চাকরির নথি ইত্যাদি)

কেন জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করা জরুরি?

আমাদের অনেকের জন্ম নিবন্ধন শুধুমাত্র বাংলা ভাষায় রয়েছে। তবে বর্তমানে অনেক কাজের জন্য ইংরেজি ভার্সন প্রয়োজন হয়। বিশেষ করে সন্তানের জন্ম নিবন্ধন করতে গেলে পিতা-মাতার জন্ম নিবন্ধনের তথ্য ইংরেজিতে থাকা গুরুত্বপূর্ণ।

বর্তমান নিয়ম অনুযায়ী, পিতা-মাতার জন্ম নিবন্ধন ছাড়া সন্তানের জন্ম নিবন্ধন সম্পন্ন করা যায় না। তাই অনেক সময় বাধ্য হয়ে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হয়।

এছাড়াও পাসপোর্ট, শিক্ষাগত সনদ, ব্যাংকিং কাজ বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইংরেজি জন্ম নিবন্ধন দরকার হতে পারে।

তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করা যায়।


জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার ধাপসমূহ


ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ করুন

জন্ম নিবন্ধন ইংরেজি করতে যা যা প্রয়োজন

ধাপ ২: জন্ম নিবন্ধনের তথ্য দিন

আপনার ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর লিখুন।  জন্ম তারিখ দিন।  ক্যাপচা কোড পূরণ করুন।  অনুসন্ধান (Search) বাটনে ক্লিক করুন।

  • আপনার ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর লিখুন।
  • জন্ম তারিখ দিন।
  • ক্যাপচা কোড পূরণ করুন।
  • অনুসন্ধান (Search) বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: নির্বাচন করুন

 জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার ধাপসমূহ

  • এই ধাপে আপনার জন্ম নিবন্ধনের তথ্য প্রদর্শিত হবে।
  • পরবর্তী ধাপে যেতে “নির্বাচন করুন” অপশনে ক্লিক করুন।

ধাপ ৪: আপনি কি নিশ্চিত?

Birth Registration Bangla to English

  • এই ধাপে একটি নোটিফিকেশন আসবে।
  • আপনি যদি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে চান, তাহলে “কনফার্ম” বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: সংশোধন তথ্য নির্বাচন

প্রথমে আপনাকে বিষয় নির্বাচন করতে হবে, আপনি কোন বিষয়ে ভুল সংশোধন করতে চান বা ইংরেজি দিতে চান, তারপর আপনার নাম, পিতার নাম, মাতার নাম ইংরেজিতে সঠিকভাবে পূর্ণ করুন।

  • প্রথমে আপনাকে বিষয় নির্বাচন করতে হবে, আপনি কোন বিষয়ে ভুল সংশোধন করতে চান বা ইংরেজি দিতে চান, তারপর আপনার নাম, পিতার নাম, মাতার নাম ইংরেজিতে সঠিকভাবে পূর্ণ করুন।
  • “সংশোধনের কারণ” বিভাগে “ভুল লিপিবদ্ধকরা ছিল” অপশনটি নির্বাচন করুন।
  • নতুন তথ্য যোগ করতে হলে “আরো তথ্য সংযোজন করুন” অপশনে ক্লিক করুন।

কেন সঠিক ইংরেজি বানান গুরুত্বপূর্ণ?

ধরুন, আপনার পিতার নাম NID কার্ডে “Abdul Karim” আছে। কিন্তু জন্ম নিবন্ধনে লিখলেন “Abdul Kareem”। ভবিষ্যতে সন্তানের পাসপোর্ট করার সময় ডকুমেন্ট মিলবে না।

এ ধরনের ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে। তাই সাবমিট করার আগে অন্তত দুইবার বানান যাচাই করুন।

ধাপ ৬: জন্মস্থানের ঠিকানা পূরণ

জন্মস্থানের ঠিকানা পূরণ
  • আপনার জন্মস্থানের ঠিকানা সঠিকভাবে পূরণ করুন।
  • বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই জন্মস্থানের ঠিকানা পূরণ করুন।
  • দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন বা উপজেলা, ইউনিয়ন বা পৌরসভা, ওয়ার্ড নির্বাচন করুন। এই সকল তথ্য বাংলায় ও ইংরেজিতে পূরণ করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী।

ধাপ ৭: স্থায়ী ঠিকানা পূরণ

  • আপনার স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করুন।
  • বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই স্থায়ী ঠিকানা লিখতে হবে।
  • দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন বা উপজেলা, ইউনিয়ন বা পৌরসভা, ওয়ার্ড নির্বাচন করুন। এই সকল তথ্য ধাপ ৬ অনুযায়ী বাংলায় ও ইংরেজিতে পূরণ করুন।

ধাপ ৮: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

  • শুধুমাত্র .jpg, .jpeg, .png ফরম্যাটের ইমেজ ফাইল আপলোড করা যাবে।
  • প্রতিটি ফাইলের সর্বোচ্চ সাইজ ২ মেগাবাইট হতে হবে।
  • প্রয়োজন অনুযায়ী মা, বাবা বা নিজের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদি আপলোড করুন।
  • Start বাটনে ক্লিক করে আপলোড সম্পন্ন করুন।
  • কোনো সমস্যা হলে Cancel বাটন ব্যবহার করে নতুন করে চেষ্টা করুন।

ধাপ ৯: আবেদনকারীর তথ্য পূরণ

আবেদনকারীর তথ্য পূরণ

  • আবেদনকারী যদি নিজ হন, তাহলে “নিজ” অপশনটি ক্লিক করুন।
  • আবেদনকারী যদি পিতা বা মাতা হন, তাহলে “পিতা/মাতা” অপশনটি ক্লিক করুন।
  • পিতা-মাতা হলে তাদের জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ সংযুক্ত করতে পারেন।

ধাপ ১০: আবেদনকারী তথ্য ও অন্যান্য

যদি আবেদনকারী নিজ বা পিতা-মাতা ব্যতীত অন্য কেউ হন, তাহলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে।

  • জন্ম নিবন্ধন নম্বর
  • জন্ম তারিখ
  • ভোটার আইডি কার্ড নম্বর
  • আবেদনকারীর নাম

সকল তথ্য সঠিকভাবে পূরণ করে পরবর্তী ধাপে এগিয়ে যান।

ধাপ ১১: ওটিপি ভেরিফিকেশন

আবেদন আইডি সংগ্রহ করুন

  • আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রাপ্ত ওটিপি (OTP) নম্বরটি নির্ধারিত ঘরে লিখুন।
  • ওটিপি প্রবেশ করানোর পর “সাবমিট” বাটনে ক্লিক করে ভেরিফিকেশন সম্পন্ন করুন।

ধাপ ১২: আবেদন নম্বর গ্রহণ ও ডাউনলোড

  • আবেদন করার পর আপনাকে একটি আবেদন নম্বর প্রদান করা হবে।
  • এই আবেদন নম্বর ব্যবহার করে আপনার আবেদনটি প্রিন্ট অথবা ডাউনলোড করতে পারবেন।
  • ভবিষ্যতে প্রয়োজন হলে আবেদন নম্বরটি সংরক্ষণ করুন।

৫. আবেদন কপি জমা দিন

  • আপনার অনলাইন আবেদন সাবমিট করার পর আবেদন কপিটি ডাউনলোড করে প্রিন্ট করুন
  • প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন।
  •  এটি নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা নিবন্ধন কার্যালয়ে জমা দিন।

আমার অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা

আমি ইউনিয়ন পরিষদে কাজ করার সময় বহু মানুষের জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজিতে সংশোধন করেছি। সেই অভিজ্ঞতা থেকে দেখেছি— অনেকের জন্ম নিবন্ধন কেবল বাংলায় আছে, কিন্তু ইংরেজি অংশ ফাঁকা বা ভুল।

অনেকে আবার না মিলিয়ে ইংরেজি বানান দিয়ে দেন। পরে দেখা যায় পাসপোর্ট, NID বা সার্টিফিকেটের সাথে নামের মিল নেই। তখন নতুন করে সংশোধনের ঝামেলা শুরু হয়।

তাই আবেদন করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে।

সাধারণ প্রশ্ন (FAQ)

১. জন্ম নিবন্ধন ইংরেজি করা কি বাধ্যতামূলক?

সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। তবে পাসপোর্ট বা বিদেশে পড়াশোনার জন্য প্রয়োজন হয়।

২. আবেদন কি পুরোপুরি অনলাইনে সম্পন্ন হয়?

না। আবেদন অনলাইনে করা যায়। তবে প্রিন্ট কপি অফিসে জমা দিতে হয়।

৩. আবেদন বাতিল হলে কী করবেন?

ভুল সংশোধন করে পুনরায় আবেদন করতে হবে।

৪. কতদিন সময় লাগে?

সাধারণত ৫–৭ কার্যদিবসের মধ্যে কাজ সম্পন্ন হয়। তবে এলাকাভেদে সময় ভিন্ন হতে পারে।

উপসংহার

সবশেষে বলা যায়, জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করা কঠিন নয়। তবে সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অতএব, তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে সব তথ্য যাচাই করুন। প্রয়োজন হলে পিতা-মাতার আইডি কার্ড বা সার্টিফিকেট সামনে রেখে ইংরেজি বানান লিখুন।

সঠিক তথ্যই আপনাকে ভবিষ্যতের ঝামেলা থেকে রক্ষা করবে।

The Author. Rasel Ahmed Suja

আমি Nagoriktottho.com-এর প্রতিষ্ঠাতা। পেশাগতভাবে একজন কন্টেন্ট রাইটার, SEO এক্সপার্ট ও ওয়েব ডেভেলপার। পাশাপাশি, ইউনিয়ন পরিষদের চাকরির মাধ্যমে জনগণের সেবায় কাজ করছি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ নাগরিক তথ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *